টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ১৫০+ রানের ইনিংস – শীর্ষ 10 ব্যাটারদের তালিকা।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ১৫০+ রানের ইনিংস – শীর্ষ ১০ ব্যাটারদের তালিকা:
টেস্ট ক্রিকেট হলো খেলার দীর্ঘতম এবং সবচেয়ে প্রথাগত ফর্ম্যাট। টেস্ট ক্রিকেটে শতরান মানেই এক অনন্য কীর্তি। কিন্তু ১৫০ বা তার বেশি রান করা একেবারেই অন্য স্তরের অর্জন—এটি একজন ব্যাটসম্যানের সহনশীলতা, দক্ষতা এবং মানসিক দৃঢ়তা প্রদর্শন করে।টেস্ট ক্রিকেটে ১৫০+ ক্লাব আসলে এক এলিট গ্রুপ—যারা শুধু শতরান নয়, ইনিংসকে রূপ দেন ‘ম্যাচ-নিয়ন্ত্রণে’। এই তালিকার শীর্ষ ১০ জন ব্যাটসম্যানই প্রমাণ করেছেন, বড় ইনিংস খেলতে লাগে ধৈর্য, মস্তিষ্ক ও প্রতিজ্ঞা।

শচীন তেন্ডুলকরের ২০টি ১৫০+ ইনিংস আজও এই বিভাগে সবার ওপরে—যা তাঁকে টেস্ট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অমর করে রেখেছে।নিচে দেওয়া হলো টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বাধিক ১৫০+ রানের ইনিংস খেলা শীর্ষ ১০ জন ব্যাটারের নাম ও তাদের কৃতিত্ব।
| ক্রম | খেলোয়াড় | দেশ | ১৫০+ ইনিংস |
|---|---|---|---|
| 1 | সচিন তেন্ডুলকর | ভারত | 20 |
| 2 | ব্রায়ান লারা | ওয়েস্ট ইন্ডিজ | 19 |
| 3 | কুমার সাঙ্গাকারা | শ্রীলঙ্কা | 19 |
| 4 | স্যার ডন ব্র্যাডম্যান | অস্ট্রেলিয়া | 18 |
| 5 | মাহেলা জয়াবর্ধনে | শ্রীলঙ্কা | 16 |
| 6 | জো রুট | ইংল্যান্ড | 16 |
| 7 | রিকি পন্টিং | অস্ট্রেলিয়া | 15 |
| 8 | জ্যাক ক্যালিস | দক্ষিন আফ্রিকা | 14 |
| 9 | বীরেন্দ্র সেহেবাগ | ভারত | 14 |
| 10 | স্টিভ ওয়া | অস্ট্রেলিয়া | 14 |
১. শচীন টেন্ডুলকার (ভারত) – ২০
সর্বোচ্চ স্কোর: ২৪৮*। ২০টি ১৫০+ ইনিংস খেলে তিনি রয়েছেন সবার ওপরে। এটি শুধু তাঁর দীর্ঘ ক্যারিয়ার নয়, তাঁর ধারাবাহিকতারও প্রমাণ।টেন্ডুলকারের এই ইনিংসগুলি তার অবিশ্বাস্য ব্যাটিং দক্ষতার প্রমাণ। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে তিনি ব্যাপকভাবে বিবেচিত।
২. ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ) – ১৯
সর্বোচ্চ স্কোর: ৪০০* লারার ১৯টি ১৫০-এর বেশি রানের রেকর্ড তার মার্জিত ব্যাটিং স্টাইল এবং বোলারদের উপর আধিপত্য বিস্তারের বিরল দক্ষতার প্রতিফলন। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড তার দখলে।টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ১৫০+ রানের ইনিংস খেলার তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন।
আরো পড়ুন: List Of Highest International T20 Score By A Team.
৩. কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) – ১৯
সর্বোচ্চ স্কোর: ৩১৯। সাঙ্গাকারার ১৯টি ১৫০-এর বেশি রানের ইনিংস তার ব্যতিক্রমী ব্যাটিং দক্ষতা এবং দীর্ঘ ইনিংস খেলার ক্ষমতার প্রমাণ দেয়।টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ১৫০+ রানের ইনিংস খেলার তালিকায় তিনি তৃতীয় স্থানে রয়েছেন।
৪. ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া) – ১৮
সর্বোচ্চ স্কোর: ৩৩৪। ব্র্যাডম্যান তার ক্যারিয়ারে মাত্র ৫২টি টেস্ট খেলেছেন। তুলনামূলকভাবে অনেক কম ম্যাচ খেলার পরও ১৮টি ১৫০+ ইনিংস তাঁর অসাধারণ দক্ষতার প্রমাণ করে। তাকে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হয়।
৫. মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা) – 16
সর্বোচ্চ স্কোর: ৩৭৪। জয়াবর্ধনের ১৬টি ১৫০-এর বেশি রানের ইনিংস তার দীর্ঘ ইনিংস খেলার এবং বোলারদের উপর আধিপত্য বিস্তার করার ক্ষমতা প্রদর্শন করে। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ১৫০+ রানের ইনিংস খেলায় মাহেলা জয়াবর্ধনে পঞ্চম স্থানে রয়েছেন।
৬. জো রুট (ইংল্যান্ড) – ১৬
সর্বোচ্চ স্কোর: ২৬২। ইংল্যান্ডের সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যান ও সর্বাধিক টেস্ট রান সংগ্রহকারী জো রুট এই তালিকার একমাত্র সক্রিয় খেলোয়াড়, যার ১৫০+ ইনিংসের সংখ্যা ১৬টি। রুটের ১৬টি ১৫০-এর বেশি রানের ইনিংস তার ব্যাটিং দক্ষতা এবং দীর্ঘ ইনিংস খেলার ক্ষমতার প্রমান।
৭. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) – ১৫
সর্বোচ্চ স্কোর: ২৫৭। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক এবং ব্যাটসম্যান রিকি পন্টিং এই ফর্ম্যাটের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। ১৩৩৭৮ টেস্ট রান এবং ৪১টি টেস্ট সেঞ্চুরি আছে পন্টিংয়ের নামে র পাশে। এর মধ্যে তিনি তার ক্যারিয়ারে ১৫ বার ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন।
8. বীরেন্দ্র শেবাগ (ভারত) – 14
সর্বোচ্চ স্কোর: ৩১৯। ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেহবাগ টেস্ট ক্রিকেটে ১৪টি ১৫০-এর বেশি রানের ইনিংস খেলেছেন। টেস্ট ক্রিকেটে তিনি ৪৯.৩৪ গড়ে ২৩ টি সেঞ্চুরি করেছেন।
৯. জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) – ১৪
সর্বোচ্চ স্কোর: ২২৪। জ্যাক ক্যালিস বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন। টেস্ট ক্রিকেটে তার মোট সেঞ্চুরির সংখ্যা ৪৫টি। টেস্টে তার ১৫০-এর বেশি ইনিংসের সংখ্যা ১৪টি।
১০. স্টিভ ওয়া (অস্ট্রেলিয়া) – ১৪
সর্বোচ্চ স্কোর: ২০০। অস্ট্রেলিয়ার প্রাক্তন এই খেলোয়াড় ১৬৮ টি টেস্ট ম্যাচ খেলে ১৪ বার ১৫০-এর বেশি রানের ইনিংস খেলেছেন। এই ফরমেট তার সেঞ্চুরির সংখ্যা ৩২ টি।টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ১৫০+ রানের ইনিংস খেলায় তিনি দশম স্থানে রয়েছেন।








